ধর্মের ঠিকাদাররা বলে—
“তুমি মানুষের কথা বলছ মানে তুমি ধর্মের বিরুদ্ধে।”
এটা সবচেয়ে বড় প্রতারণা।
কারণ তারা ধর্মকে ব্যবহার করে
মানুষকে পেটাতে,
ভিন্নমতকে চুপ করাতে,
নারীকে বন্দি করতে।
তাদের ধর্মে দয়া নেই,
আছে আদেশ।
তাদের ধর্মে ভালোবাসা নেই,
আছে ভয়।
তারা ঈশ্বরের নামে কথা বলে,
কিন্তু ঈশ্বরের মতো আচরণ করে না।
মানুষের পক্ষে লেখা
ধর্মের বিরুদ্ধে লেখা না।
এটা ধর্মের নামে নিষ্ঠুরতার বিরুদ্ধে লেখা।