যে আদর্শ লেখাকে ভয় পায়, সে আদর্শ দুর্বল

Share

লেখা ভয় পায় কেন মৌলবাদীরা?

কারণ লেখা প্রশ্ন তোলে।
প্রশ্ন মানে যুক্তির দরকার।
আর যুক্তি তাদের কাছে নেই, আছে আদেশ।

তারা বলে—
“এই কথা বলা যাবে না।”
“এই বই পড়া যাবে না।”
“এই বিষয় আলোচনা করা যাবে না।”

এই নিষেধাজ্ঞার ভাষা এসেছে ভয় থেকে।
কারণ তারা জানে—
যদি মানুষ পড়ে,
ভাববে।
আর ভাবলে ভয় কমবে।

বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ডের সময়ও দেখা গেছে—
লেখার জবাবে লেখা আসেনি, এসেছে চাপাতি।

এইটা প্রমাণ করে—
মৌলবাদ যুক্তিতে জেতে না,
সে জেতে রক্তে।