প্রতিটি রাষ্ট্রেরই এক ধরনের অঘোষিত তালিকা থাকে—কার জীবন বেশি গুরুত্বপূর্ণ, কার জীবন কম। সমকামীদের অবস্থান সেই তালিকার নিচে।
যখন তারা খুন হয়, রাষ্ট্র শোক প্রকাশে ধীর। বিচার করতে অনিচ্ছুক। অবস্থান নিতে ভয় পায়। এই আচরণ বলে দেয়—এই মৃত্যু রাষ্ট্রের জন্য জরুরি বিষয় না।
এই তালিকা এখানেই থামে না।
আজ সমকামী,
কাল সংখ্যালঘু,
পরশু ভিন্নমতাবলম্বী।
একবার যদি রাষ্ট্র কিছু মানুষকে “কম মূল্যবান” ঘোষণা করে, তখন বাদ দেওয়ার তালিকা বড় হয়।
এই দেশে সমস্যা ভালোবাসার ধরন না।
সমস্যা রাষ্ট্রের নৈতিক সাহসের অভাব।
যে রাষ্ট্র কিছু নাগরিককে বাঁচাতে চায় না, সে রাষ্ট্র একদিন কাউকেই বাঁচাতে পারবে না।
আর সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—আমরা এই নীরবতায় অভ্যস্ত হয়ে যাচ্ছি।
খুন হচ্ছে।
রাষ্ট্র চুপ থাকে।
আমরাও চুপ থাকি।
এই অভ্যাসটাই সবচেয়ে বড় বিপদ।