মৌলবাদীরা মানুষের শরীরকে নিজের সম্পত্তি ভাবে।
কে কাকে ছুঁবে, কে কাকে ভালোবাসবে—এই সিদ্ধান্ত তাদের হাতে থাকতে হবে। সমকামী মানুষ সেই নিয়ন্ত্রণ মানে না। তাই তাকে “নষ্ট” বানাতে হয়।
তারা বলে—“এরা সমাজ ধ্বংস করছে।”
আসলে তারা বলে—“এরা আমাদের কথা মানছে না।”
তারা কি মানুষ নয়?
যদি মানুষ না হয়, তবে তাদের যন্ত্রণা কেন বোঝা যায়?
রক্ত কেন লাল?
মৃত্যু কেন মৃত্যু?
আর হত্যা কেন?
কারণ নিয়ন্ত্রণ ভাঙলে শাস্তি দিতে হয়—এটাই তাদের রাজনীতি।
কিন্তু খুন কোনো নৈতিকতা রক্ষা করে না।
খুন শুধু শেখায়—শক্তি যার, সত্য তার।